ফরিদা ইয়াসমিনের সঙ্গে ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের নেতাদের সৌজন্য সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরিদা ইয়াসমিনের সঙ্গে ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

 

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের নেতারা।

গত সোমবার বিকেলে দেড় ঘণ্টাব্যাপী এ সাক্ষাতে প্রবাসী-বাংলাদেশি সাংবাদিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়।

এ সময় ফরিদা ইয়াসমিন বলেন, ‘প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণ হলে প্রবাসী সাংবাদিকদের জন্য এক হল বরাদ্দ থাকবে। দেশে এলে তারা সেখানে তাদের বিভিন্ন কার্যক্রম করবে।’

এ ছাড়া তিনি ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবের নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, সাধারণ সম্পাদক আবদুল মালেক হিমু ও সিনিয়র সহসভাপতি অধ্যাপক অপু আলম। এরপর ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফরিদা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ