বাঞ্ছারামপুরে বজ্রপাত প্রতিরোধে তাল গাছ বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাঞ্ছারামপুরে বজ্রপাত প্রতিরোধে তাল গাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্চারামপুর) প্রতিনিধি

ছবি:প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাত প্রতিরোধে তাল গাছের গুরুত্ব বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শুরু হয়েছে তালের চারা রোপণ কর্মসূচি।

উপজেলা কৃষি প্রণোদনা পূর্নবাসন কর্মসূচির আওতায় বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিস বাঞ্ছারামপুরের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষক গ্রুপের মাঝে ১৫০টি তালের চারা বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাসির উদ্দিন ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন কৃষক গ্রুপের সদস্যরা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাসির উদ্দিন জানান, বজ্রপাত রোধে তালগাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে। কৃষি প্রণোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় তালগাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব এলাকায় তালগাছের চারা রোপণ করা হবে।

এটি মাটির ক্ষয় রোধ করে, ছায়া দেয় এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তালগাছ বজ্রপাত প্রতিরোধে সহায়ক। উঁচু ও এককভাবে অবস্থানকারী তালগাছ বজ্রপাতের ঝুঁকি হ্রাস করে। তিনি আরও জানান, রোপণের পাশাপাশি চারাগুলোর সুরক্ষার জন্য যথাযথভাবে বেড়া স্থাপন করা হয়েছে। বর্ষা মৌসুমে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেও তালের চারা রোপণের আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফেরদৌস আরা জানান, তাল রোপণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় আরও একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের প্রণোদনার আওতায় শিক্ষার্থীর মাঝে চারটি করে ফলজ ও ঔষধি গাছের চারা (নিম, বেল, জাম, কাঠাল) বিতরণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ