বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

মিস ইন্ডিয়ার খেতাব লাভ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। তবে খুব একটা সুবিধা করেত পারেননি। রূপে গুণে অনন্য হলেও ক্যারিয়ারে বড় কোনো সাফল্যের দেখা পাননি এই নায়িকা।

চুয়াল্লিশ বছর বয়সী এই অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়ে চর্চার কমতি নেই। একাধিক সম্পর্ক, প্রেমে বিচ্ছেদ, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়া, নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন নেহা।

অভিনেত্রীর বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পেরে অবাক হয়েছিল তার পরিবার। এরপর নায়িকাকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। এই সময়ের মধ্যেই তাকে বিয়ে করতে হবে সাফ জানিয়ে দেওয়া হয়। পরিবারের এমন আল্টিমেটাম পেয়ে বন্ধুকে বিয়ে করে থিতু হওয়ার সিদ্ধান্ত নেন নেহা। এমন সিনেমাটিক ঘটনাই ঘটেছে অভিনেত্রীর জীবনে।

বর্তমানে অঙ্গদ বেদির সঙ্গে সুখে শান্তিতে সংসার করছেন এই নায়িকা। ২০১৮ সালে গোপনে বেদীকে বিয়ে করেন তিনি। একই বছর তাদের মেয়ে মেহরের জন্ম হয়। প্রথম সন্তান জন্মের আগেই জানা যায়, অন্তঃসত্ত্বা থাকার কারণে অঙ্গদ বেদীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন নেহা।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছেন নেহা। তিনি বলেছিলেন, কোনো প্রস্তুতি ছাড়াই আমাদের বিয়ে হয়েছে। অভিনেত্রীর ভাষ্য, বিয়ের আগেই আমি অন্তঃসত্ত্বা হই। বিষয়টি জানতে পেরে বাবা-মাকে জানাই। তারা আমাকে বিয়ের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন। এরপর মুম্বাইয়ে গিয়ে অঙ্গদকে বিয়ে করি। বিয়ের পরপর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন নেহা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ