মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির কেন্দ্রীয় তিন নেতা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে গুলশানের মার্কিন দূতাবাসে এ বৈঠক হয়।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির তিন নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকের কথা শুনেছি। তবে, বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানি না।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের বিষয়ে আলোচনা হয়েছে। দূতাবাসের পক্ষে থেকে কিছু বিষয়ে জানতে চেয়েছে। সেইসব বিষয়ে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাসহ সহিংস ঘটনার তদন্তে ১১ সদস্যের কমিটি করেছে বিএনপি। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ