যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাড়ল দেশের রিজার্ভ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১৫, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাড়ল দেশের রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ ২:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ ২:৫৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২৯২ দশমিক ২৭ মিলিয়ন ডলার, যা প্রায় ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলারের সমান।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ মার্চ পর্যন্ত দেশের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ কিছুটা কম। এ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৬৯ দশমিক ৮৩ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

এর আগে আকুর বিল পরিশোধের পর (৮ মার্চ) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ ছিল ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় বা দায়দেনা বাদ দিলে যে পরিমাণ অর্থ অবশিষ্ট থাকে, সেটিই নিট বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে গণনা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ