স্বাধীনতা দিবসে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা দিবসে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠেয় এ আয়োজনে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পাশাপাশি পরিবেশনা করবে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ