স্বাধীনতা দিবসে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠেয় এ আয়োজনে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পাশাপাশি পরিবেশনা করবে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’।
জনতার আওয়াজ/আ আ