অগ্নিগর্ভ হয়ে উঠছে মনিপুর, কারফিউ জারি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অগ্নিগর্ভ হয়ে উঠছে মনিপুর, কারফিউ জারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে মনিপুর। কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে চলমান উত্তেজনা, সংঘর্ষে সেখানে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে। চলছে প্রতিবাদ, বিক্ষোভ। সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে। তাতে প্রায় হারান কমপক্ষে আটজন।

নতুন করে সহিংসতা মাথাচাড়া দিয়েছে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। আর এবার রাজ্যটিতে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরাও। প্রশাসনের ব্যার্থতার অভিযোগে হামলা চালিয়েছে সরকারি বিভিন্ন ভবনে। এমন পরিস্থিতিতে রাজ্যটির তিনটি জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।

যদিও এর আগে সেখানে কারফিউ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পরে শিথিলের আদেশ বাতিল করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফের কারফিউ জারি করা হয়।

কারফিউয়ের আদেশে বলা হয়, রাজ্যের জেলাগুলোর ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে কারফিউ শিথিলকরণের আগের আদেশগুলো ১০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে অবিলম্বে বাতিল করা হয়েছে। তাই, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে ইম্ফলের পূর্ব জেলায় কারফিউ জারি করা হয়েছে।

এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, থুবালে ডেপুটি কমিশনারের অফিস কম্পাউন্ড থেকে ভারতের জাতীয় পতাকা নামিয়ে ফেলছে একদল বিক্ষোভকারী। তারা মনিপুরের অখণ্ডতা রক্ষার পক্ষে স্লোগান দিচ্ছিল। একই সঙ্গে কুকিদের আলাদা প্রশাসনের দাবিকে প্রত্যাখ্যান করেছে তারা।

উত্তেজনা প্রকট আকার ধারণ করায় ইম্ফলে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যে শান্তি ফেরানোর জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। রাজ্যে ক্ষমতায় বিজেপি সরকার। তাদের ওপর চাপ বৃদ্ধির জন্য ইম্ফল উপত্যকায় ‘পাবলিক শাটডাউন’ ঘোষণা করেছে মেইতি সংগঠনগুলো। তবে এর পরিপ্রেক্ষিতে সোমবার ও মঙ্গলবার সব স্কুল বন্ধ এবং আন্ডারগ্রাজুয়েট, পোস্টগ্রাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন।

এদিকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতা এবং শান্তি বজায় রাখতে অক্ষমতার জন্য রাজ্য সরকারের ডিজিপি ও নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিতে রাস্তায় নেমে এসেছে শিক্ষার্থীরা। এই আন্দোলন তীব্র হওয়ার শঙ্কায় কারফিউ জারি করে প্রশাসন।

রাজ্যটিতে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার হাজার হাজার শিক্ষার্থী মণিপুর সচিবালয় এবং রাজভবনের সামনে বিক্ষোভ করে। এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানান।

রাজ্যটিতে গত কয়েকদিনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নতুন করে সৃষ্ট সহিংসতায় কমপক্ষে আটজন মারা গেছেন। আহত হয়েছেন ১২ জনের বেশি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ