অগ্রিম ছাড়া হলে যাবে না শাকিব খান অভিনীত ‘লিডার’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
‘আপনারা সিনেমা চালান, যা পারেন দিয়েন।’ ঈদের তৃতীয় সপ্তাহে এসে এমন শর্তেই প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমা হল মালিকদের সিনেমা দিচ্ছেন বলে জানা গেছে। তবে ব্যতিক্রম হচ্ছে কেবল শাকিব খান অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর বেলায়। ফলে সিনেমা ১০০ থেকে তৃতীয় সপ্তাহে এক ধাক্কায় ২৫-এ নেমে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর এক সিনেমা হলের মালিক জানিয়েছেন ঈদের দুই সপ্তাহে আমরা লিডার, চালিয়েছে তৃতীয় সপ্তাহে এসে অন্য ছবি চালাব। ঘুরে ফিরে তো আমাদের সব ছবিই চালাতে হবে। তবে ঈদের অনেক ছবিই আমাদের এখন শেয়ারে দিতে চাইছেন। বলছেন, আগে সিনেমা চালান, পরে শেয়ার দিয়েন।’
তবে এই প্রক্রিয়ায় তারা আগেও সিনেমা চালিয়েছেন বলে জানালেন ওই হল মালিক। এদিকে তৃতীয় সপ্তাহে এসে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির হল সংখ্যা এত কমে যাওয়ার ব্যখ্যা দিলেন ছবিটির পরিচালক তপু খান। জানালেন, শেয়ারে নয়, অগ্রিম টাকা ছাড়া প্রযোজক লিডার কে হলে দেবেন না।
তপু খান বললেন, টানা ঈদের দুই সপ্তাহে তো লিডার বেশ সাড়া জাগিয়েই চলল। সুপারহিট হল। এই সপ্তাহে রেন্টাল কমিয়ে ১০০ হল ধরে রাখতাম তাহলে আমাদের অন্য ছবিগুলো ভারসাম্য হারাতো। যে হলগুলো ‘লিডার’ ছেড়ে দিচ্ছে সেখানে ঈদে মুক্তি পাওয়া অন্য ছবিগুলো একসপ্তাহ চলে কিছুটা হলেও সমবণ্টন হোক। কারণ, শুনছি ১২ মে পাঠান মুক্তি পাবে।
মূলত ঈদের অন্য সাতটি ছবির দিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন ছবির প্রযোজক আশিকুর রহমান, শাকিব খান ও নির্মাতা তপু খান। তাদের ভাষ্য, সিঙ্গেল স্ক্রিনে দুই সপ্তাহের চুক্তিতে ‘লিডার’ দেয়া হয়েছিল। সিনেপ্লেক্স-সিঙ্গেল স্ক্রিন মিলে দুই সপ্তাহ টানা ব্যবসা করে সুপারহিট হয়েছে। আরও এক সপ্তাহ যদি ‘লিডার’ চালাই তাহলে ঈদে মুক্তি পাওয়া অন্য ছবিগুলোর প্রযোজকরা বিপদে পড়বেন।
এ জন্য রেন্টাল না কমিয়ে হল সংখ্যা কমানো হয়েছে বলে জানান তপু খান। একই কথা বললেন ‘লিডার’ এর পরিবেশক এম এম মঞ্জুর রহমান।
জনতার আওয়াজ/আ আ