অচিরেই স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে : স্পিকার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অচিরেই স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪ ১১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
অচিরেই স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদের উত্তর প্লাজায় নবনির্মিত কনফারেন্স রুমে সংসদ সচিবালয়ের বিভিন্ন উইংগুলোর মধ্যে বিশেষ সমন্বয় সভায় অংশগ্রহণ করে এ কথা বলেন তিনি।

ড. শিরীন শারমিন বলেন, জাতীয় সংসদের কাজ আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। আর অচিরেই স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রত্যেক বছরের শুরুতে জাতীয় সংসদ সচিবালয়ের সব উইংয়ের অংশগ্রহণে এ ধরনের সমন্বয় সভার গুরুত্ব অনেক। এ ধরনের সমন্বয় সভায় আগামী পাঁচ বছরের পরিকল্পনা করা সম্ভব। বিভিন্ন উইংয়ের সমস্যাগুলোকে গুরুত্ব অনুযায়ী সমাধান করতে হবে। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সাইবার সিকিউরিটি বৃদ্ধি, মানবসম্পদ শাখার সক্ষমতা বৃদ্ধি ও সংসদ লাইব্রেরিকে ডিজিটালাইজড করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

এ সমন্বয় সভায় জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাগত বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও বক্তব্য দেন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট উইংয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, মানবসম্পদ উইংয়ের অতিরিক্ত সচিব মাহবুবা পান্না, বিএন্ডআইটি অনুবিভাগের মহাপরিচালক যুগ্মসচিব এস এম মঞ্জুর, লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের যুগ্মসচিব বেগম ছুমিয়া খানমসহ প্রমুখ কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ