অছাত্র, মামলার আসামি, ব্যবসায়ী ও বিবাহিতদের দিয়ে ভরে গেছে ছাত্রলীগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অছাত্র, মামলার আসামি, ব্যবসায়ী ও বিবাহিতদের দিয়ে ভরে গেছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৫, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৫, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

অছাত্র, মামলার আসামি, ব্যবসায়ী ও বিবাহিতদের দিয়ে ভরে গেছে বাংলাদেশ ছাত্রলীগ। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠনটিতে পরিবহন শ্রমিক নেতা ও বয়স বহির্ভূত (কাকা)দের নিয়ে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগের বিক্ষুব্ধ একাংশ।

সোমবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ম জাতির পিতার মুর‌্যালের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ সরকারের পাণি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর (৫) আসনের সংসদস্য (কর্ণেল অবঃ) জাহিদ ফারক শামীম সমর্থিত) বরিশাল মহানগর ছাত্রলীগের পদ বঞ্চিতরা।

দীর্ঘ ১২ বছর বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি না থাকায় বিভিন্ন ছাত্রলীগের সদস্যদের মধ্যে এ সময় বক্তব্য রাখেন রেজানুর রহমান লিয়ন,কালা জুবায়ের,বেল্লাল,জিতু,রাব্বি,তৌহিদ,জয়নাল,এমরান হাওলাদার,রুবেল,আরিফ,লিয়াকত,মেহেদি মিরাজ,ফাহাদ,ইব্রাহিম,প্রিন্স সরদার,আলিম ও মেহেদি হাসান প্রমুখ।

এর আগে বেলা ১১ টায় নগরীর বিভিন্ন এলাকার ওয়ার্ড থেকে পদ বঞ্চিত ছাত্রলীগের সদস্যরা বরিশাল মহানগর নবঘোষিত ছাত্রলীগের আহবায়ক কমিটির নেতৃত্ব পাওয়া বিবাহিত ছাত্রলীগের নেতা ও তার স্ত্রী সহ সন্তানদের সংবলিত পোস্টার প্লেকার্ড নিয়ে শহঅদ সোহেল চত্বর জেলা ও মহানগর বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে নগরীর সদররোড, কাকলীমোড়, সার্কিট হাউজ সড়ক, রাজাবাহাদুর সড়ক বয়ে বঙ্গবন্ধু উদ্যান জাতির জনক বঙ্গবন্ধু মুর‌্যালের সামনে গিয়ে শেষ করেন।

বরিশাল মহানগর ছাত্রলীগের নব গঠিত আহবায়ক কমিটি আহবায়ক রইজ আহমেদ মান্না সহ আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হওয়ার কারণে তার প্রতিক্রিয়া নেওয়ার জন্য এওকাধিকবার মানার মুঠোফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেন।

উল্লেখ্য দীর্ঘ ১২ বসর পর গত শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য মো. রইজ আহমেদ মান্নাকে বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক ও মো. মাইনুল ইসলাম, আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহবায়ক সহ ৩৩ সদস্য বিশিষ্ট ৩ মাসের জন্য বিসিসি মেয়র সমর্থিতদের নিয়ে আহবায়ক কমিটির সদস্যদের নাম দিয়ে ঘোষনা করা হলেও এখানে পাণি সম্পদ প্রতিমন্ত্রীর সমর্থিতরা কমিটিতে স্থান দেওয়া হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ