অডিও ফাঁ’স নিয়ে যা বললেন ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অডিও ফাঁ’স নিয়ে যা বললেন ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২০, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২০, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ

 

সম্প্রতি ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার একটি রেকর্ড ভাইরাল হয়। এতে একটি কক্ষের ভেতরে ডেকে নিয়ে হলে থাকা ছাত্রীদের অকথ্য ভাষায় গালাগালি করতে শোনা যায়।

সেই কল রেকর্ড ফাঁসের পরই তামান্না জেসমিন রিভা এক ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। সেই পোস্টে তিনি লিখেন,

‘ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল

জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে আমি স্বীকার করছি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না তাই সংগঠনের প্রতি আমি ক্ষমাপ্রার্থী।

১০ ঘন্টায় ঐ স্ট্যাটাসে দুই হাজারের বেশী মানুষ রিয়েক্ট দিয়েছেন। ৮৮ জন মন্তব্য করেছেন এবং ১১জন শেয়ার দিয়েছেন ৷ এর আগে গতকাল এ নিয়ে ‘এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ছিঁড়া ফেলমু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

অডিও’র বিষয়ে জানতে চাইলে শুক্রবার রাতে তামান্না জেসমিন রিভা জাগো নিউজকে বলেছিলেন, ‘মেয়েরা প্রোগ্রামে যায়নি। তাই তাদের একটু বলতে আসছিলাম। তারা প্রোগ্রাম না করায় তাদের রুম থেকে শিফট করার কথা বলছি। এখন এ বিষয়টি যদি সাংবাদিকরা নিউজ করে, তাহলে আর কী বলার? হল প্রশাসন তো আর সবাইকে রুম চেঞ্জ করাতে পারবে না। এটা আমার দেখভাল করা রুম। আমি এখানে যেভাবে ভাল হবে, সেভাবে শিফট করাবো। এটা আমার এখতিয়ার।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ