অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দায়িত্বে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে এবং এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া খো. ফরিদুল ইসলামের ডিএমপি থেকে র্যাবে (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এর আগে, বাংলাদেশ পুলিশের ২০ জন অতিরিক্ত ডিআইজি ও ৩১ জন পুলিশ সুপারসহ ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।
জনতার আওয়াজ/আ আ