অতিরিক্ত ডিআইজি হলেন ১২ পুলিশ সুপার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি হলেন ১২ পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৬, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৬, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) হয়েছেন।

সোমবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- চট্রগ্রাম সিএমপির উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার আশরাফ হোসেন, ডিএমপির উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ. এইচ. এম আবদুর রকিব, ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ও ডিএমপির উপ পুলিশ কমিশনার এ. বি. এম. মাসুদ হোসেন।

এছাড়াও ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ, খুলনা অঞ্চল নৌ পুলিশের মোহাম্মদ শরিফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির ডিসি আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ