অনড় দীপিকা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনড় দীপিকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫ ২:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫ ২:০৩ পূর্বাহ্ণ

অনড় দীপিকা
 

মেয়ে দুয়াকে নিয়ে এখন চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই মুহূর্তে এটাই তার জীবনের প্রথম গুরুত্ব। তাই যত লোভনীয় প্রস্তাবই আসুক না কেন, সন্তানের কথা মাথায় রেখেই সবটা বেছে নেবেন বলে মনস্থির করেছেন এই অভিনেত্রী। কয়েক দিন ধরেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমাটি রয়েছে চর্চায়। প্রথম কারণ, দীপিকার ছবি ছাড়ার সিদ্ধান্ত; দ্বিতীয় কারণ, তৃপ্তি দিমরির এন্ট্রি এবং তৃতীয় কারণটি হলো পরিচালক সন্দীপ রেড্ডির দীপিকার বিরুদ্ধে আনা অভিযোগ। তবে, নানা চর্চায় এবার মুখ খুললেন দীপিকা। সুইডেনের স্টকহোমের একটি ফ্যাশন ইভেন্টে তার উপস্থিতি নজর কেড়েছে সকলের। ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, স্টকহোম থেকে হেজ। সন্দীপ রেড্ডি ভাঙ্গার অভিযোগ সত্ত্বেও দীপিকা ‘স্পিরিট’ ইস্যুতে নীরবতাই বজায় রেখেছিলেন। এবার তিনি সংবাদমাধ্যমকে জানালেন, তিনি তার জীবন দর্শনের প্রতি অনড়। দীপিকা বলেন, আমি মনে করি সত্যি কথা বলা, স্পষ্ট কথা বলাই আমার জীবনের ভারসাম্য বজায় রাখতে পারে এবং যখনই আমি কোনো জটিল পরিস্থিতির সম্মুখীন হই, আমার মনের কথা শুনতে পছন্দ করি। তখন এমন সিদ্ধান্ত নেই, যা আমাকে সত্যিই শান্তি দেয় এবং আমি আমার সিদ্ধান্তে অনড় থাকি। উল্লেখ্য, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেছিলেন, তার ছবিতে কাজ করতে একাধিক শর্ত রেখেছিলেন দীপিকা। পরিচালকের সেই শর্ত মনে ধরেনি। যার ফলে তৃপ্তি দিমরিকে ‘স্পিরিট’ ছবির জন্য নির্বাচন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ