অনন্যা পিঠা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চাঁদপুরের সুরাইয়া - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনন্যা পিঠা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চাঁদপুরের সুরাইয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ

 

লবী রহমান কুকিং ফাউন্ডেশন আয়োজিত অনন্যা পিঠা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন চাঁদপুরের নারী সুরাইয়া আহমেদ সুরু। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এর আগে ১৪ ফেব্রুয়ারি চাঁদপুরে এ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রায় ছয়শ’ প্রতিযোগীর মধ্যে সুরাইয়া আহমেদ সুরু যৌথভাবে চ্যাম্পিয়ন হন।

সারাদেশের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত প্রতিযোগীরা রাজধানীর রাওয়া ক্লাবে চূড়ান্ত পর্ব অর্থাৎ ফাইনালে অংশগ্রহণ করেন। ফাইনালে চাঁদপুরের মেয়ে সুরাইয়া যৌথভাবে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

লবী রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি শারমিন আক্তার জুঁই বলেন, সত্যিই আমি একদম আবেগাপ্লুত হয়ে গিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি লবী রহমান আপাকে, যিনি আমার মেন্টর। লবী রহমান আপার এই ফাউন্ডেশনের কার্যক্রমই হচ্ছে নারীদেরকে তাদের যোগ্যতা অনুসারে এগিয়ে নিয়ে যাওয়া এবং তারই প্রদর্শিত পথে আমরা এগিয়ে যাচ্ছি। চাঁদপুরের মেয়েদের জন্য এই সুযোগটি করে দেয়ার জন্য লবী রহমান আপাকে ধন্যবাদ।

তিনি আরো জানান, এই প্রতিযোগিতায় এতো বেশি প্রতিভাবানদের সমারোহ ছিলো যে বিজ্ঞ বিচারকদের তিনজনকে মনোনীত করতে কষ্ট হচ্ছিল। কারণ অংশগ্রহণকারী সকলেই সেরা। তাই যুগ্মভাবে ৬জন ৩টি স্থানের পুরস্কার জিতে নিয়েছেন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুরাইয়া আহমেদ সুরু যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করে চাঁদপুরের মান উজ্জ্বল করেছেন, যা কিনা আমাদের চাঁদপুরের জন্য অনেক বড় গর্বের বিষয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন তাসমিমা হোসেন (সম্পাদক ও প্রকাশক, দৈনিক ইত্তেফাক এবং পাক্ষিক ম্যাগাজিন অনন্যা)। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ইন্টারন্যাশনাল শেফ টনি খান, শেফ ড্যানিয়েল সি গোমজ এবং শেফ সালেহ আহমেদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ