অনর্থক টেস্ট দেওয়া থেকে বিরত থাকতে ডাক্তারদের আহ্বান করলেন আসিফ নজরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনর্থক টেস্ট দেওয়া থেকে বিরত থাকতে ডাক্তারদের আহ্বান করলেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কোনো রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি ব্যক্তিগত সহায্যকারীকে অতিরিক্ত টেস্ট দেওয়ার বিষয়ে বলেন, আমার বাসায় একটা ছেলে ছিল আমার সাহায্যকারী হিসেবে, সে একদিন গেছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। তাকে ১৪টা টেস্ট দেওয়া হয়েছে। পরে সে রাগ করে ঢাকার বাইরে থেকে চিকিৎসা করেছে, এতো টেস্ট লাগেনি।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

আইন উপদেষ্টা বলেন, মানুষ ভারত-থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নিতে চায় না। সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে।

এ সময়, নির্দিষ্টি কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন আইন উপদেষ্টা। প্রশ্ন রাখেন, পৃথিবীর কোনো দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? বলেন, আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?

তিনি বলেন, প্লিজ এসব অত্যাচার বন্ধ করেন। বাংলাদেশের মানুষ অনেক গরিব। বড়লোকদের গলা কাটেন তাতে কোনো সমস্যা নাই।

এছাড়া হাসপাতলের চিকিৎসা সেবা নিয়েও অভিযোগ তোলেন আইন উপদেষ্টা। বলেন, একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তাহলে সে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবে? এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ