অনলাইন জুয়া বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে সকল প্রকার অনলাইন স্পোর্টস বেটিং সাইট বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচী পালন করেছে সচেতন জনতা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করে সচেতন জনতা নামে একটি সংগঠন।
এ সময় বক্তারা বলেন, ছাত্র ও যুব সমাজকে রক্ষা করতে মোবাইলে অনলাইনে ক্যাসিনো জুয়া বন্ধ করতে হবে। ক্যাসিনো জুয়া বন্ধ করে আমাদের যুব সমাজ ও ছাত্র সমাজকে রক্ষা করতে হবে। দ্রুত এসব অনলাইন বেটিং সাইট বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, এসকে সাইদ, শাহ আলম, শাহীন, বাবলু, মহিউদ্দিন, মেহেদী, মিঠু, রহমান, সালাহউদ্দিন, জুয়েল, রাসেল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ