অনুরোধ পেলে তারেক রহমানকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনুরোধ পেলে তারেক রহমানকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুরোধ পেলে দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান।

ড. মোমেন বলেন, ‘এটি আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি অনুরোধ করে অবশ্যই আমরা উদ্যোগ নেব। আমরা এরই মধ্যে ব্রিটিশ সরকারকে বলেছি, যারা অবৈধ এ রকম-লোক আছে তাদের পাঠাতে। তারা এখনও পাঠায়নি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বরং আপনি আমাদের বিচার বিভাগকে জিজ্ঞেস করেন। তারা আমাদের দিক নির্দেশনা দেবে। নিশ্চই তখন আমরা জোর তদবির চালাব। কিন্তু পাঠানোর দায় দায়িত্ব তো ওই দেশের সরকারের।

তারেক রহমান লন্ডনে কো স্ট্যাটাসে আছেন জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘আমি সেটি বলতে পারব না। এ মুহূর্তে আমি বলতে পারব না। আমি আপনাদের মতো সবজান্তা না।’

প্রসঙ্গত, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ