অনুষ্ঠিত হলো 'আজান'র প্রিমিয়ার শো - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনুষ্ঠিত হলো ‘আজান’র প্রিমিয়ার শো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
আজ ২৮-ই মার্চ অনুষ্ঠিত হয়ে গেলো ঈদে মুক্তি প্রত্যাশী বহুল আলোচিত ও প্রতিক্ষিত ইউটিউব নাটক ‘আজান’ এর বিশেষ প্রিমিয়ার। জমকালো এই বিশেষ প্রিমিয়ারটি অনুষ্ঠিত হয় স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার মহাখালী শাখায়।এতে আজান নাটকটির শিল্পী, কলাকুশলী ও নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’ এর কর্তা ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন বিনোদন অঙ্গনের অনেক চেনামুখ, তারকা অভিনয় শিল্পী, পরিচালক ও বিনোদন শিল্পের বহু বিশিষ্ঠজন।

পারিবারিকভাবে বিয়ে হওয়া একটি নতুন দম্পতির প্রেম-ভালোবাসা, সংসার তৈরি, সন্তান ও সেই সন্তানকে ঘিরে তাদের স্বপ্ন নিয়ে আবর্তিত হয়েছে আজানের গল্প। ফ্যামিলি ড্রামা ঘরানার এই গল্পটিতে মানুষ নিজেকে দেখতে পাবে বলে প্রিমিয়ারে উপস্থিত বিশিষ্টজনরা মন্তব্য করেন। তারা সকলেই আজানের জন্য শুভকামনা জানান।এই নাটকটি দর্শক হৃদয়ে আলাদাভাবে জায়গা করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ঈদের দ্বিতীয় দিন ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে ঈদের দিন বিকেল ৫ টায় মুক্তি পাবে আজান। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও ফারিন খান। চিত্রগ্রহণে ছিলেন খায়ের খন্দকার, সম্পাদনায় ইসমাইল হোসাইন, আবহ সংগীতে অভিষেক ভট্টাচার্য, গান গেয়েছেন আসির আরমান। আজান কবি ও বিজ্ঞাপনকর্মী পুলক অনিলের দ্বিতীয় নির্মাণ।

ইতিমধ্যে নাটকটির দুটি টিজার ও গানের টিজার মুক্তি পেয়েছে। নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে এগুলো প্রতিটিই। ২৯ মার্চ মুক্তি পাবে আজানের ট্রেলার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ