অনেক সত্যি ফাঁস হয়ে যাবে’, কুনিকার বক্তব্যে কুমার শানুর ছেলের হুঁশিয়ারি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনেক সত্যি ফাঁস হয়ে যাবে’, কুনিকার বক্তব্যে কুমার শানুর ছেলের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত

‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী হয়েছেন অভিনেত্রী কুণিকা সদানন্দ। তবে বিগ বসের ঘরে প্রবেশের পর থেকেই বিতর্কের মুখে পড়েছেন এ অভিনেত্রী। কারণ তাঁর একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তাঁর বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা করছেন।

প্রায় আট মাস আগে দেওয়া সাক্ষাৎকারে কুণিকা দাবি করেছিলেন, বলিউডে ধর্ষণ বলে কিছু হয় না। তাঁর মতে, নারীরাও প্রযোজক বা পরিচালকদের সঙ্গে কাজের জন্য দেখা করার সময় কোনও না কোনওভাবে ‘ইঙ্গিত’ দেন।
এ প্রসঙ্গে কুনিকা উদাহরণ দিয়ে বলেছিলেন, “যদি আমি কারও কাছে কাজ চাইতে যাই এবং বলি ‘স্যর, কোনও ভাল কাজ থাকলে আমায় জানাবেন’— এটাও এক ধরনের ইশারা।”

তার এই মন্তব্যকে অনেকে অত্যন্ত অসংবেদনশীল এবং দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিচ্ছেন।

অনেকেই লিখেছেন যে, এই ধরনের বক্তব্যে প্রকৃত ভুক্তভোগীদের সংগ্রামকে ছোট করে দেখা হচ্ছে এবং যৌন হেনস্থার বাস্তবতাকে অস্বীকার করা হচ্ছে। এই ভিডিও ক্লিপটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানুও প্রকাশ্যে কুনিকাকে আক্রমণ করেন। উল্লেখ্য, কুণিকা একসময় শানুর সঙ্গে ছ’বছরের সম্পর্কে ছিলেন।
সেই সময় গায়ক ছিলেন বিবাহিত।

ইনস্টাগ্রাম নিজের প্রতিক্রিয়ায় জান লিখেছেন, ‘এটাই তিনি সারা জীবন করেছেন। বিবাহিত পুরুষদের সঙ্গেও, আর যাকেই পারতেন, তার সঙ্গেই। মুখ বেশি খোলার দরকার নেই, নইলে অনেক সত্যি ফাঁস হয়ে যাবে।’

এদিকে, কুনিকার এ মন্তব্য ঘিরে বিতর্ক যতই বাড়ছে, ততই বিগ বস ১৯-এর ঘরে কুণিকার অবস্থান নিয়ে দর্শকদের নজরদারি তীব্র হচ্ছে।

অনেকে অপেক্ষা করছেন দেখার জন্য যে, তিনি এই সমালোচনার জবাব শোয়ের ভিতরেই দেবেন, নাকি বাইরে এসে নিজের অবস্থান পরিষ্কার করবেন!

নব্বইয়ের দশকে বেশ পরিচিত মুখ ছিলেন কুণিকা। ছোটপর্দায় স্বাভিমান–এ ১৮ বছরের সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। পরে বলিউডে পা রেখে খলনায়িকা ও সাহসী চরিত্রে নিজের আলাদা জায়গা তৈরি করেন। ‘বেটা’, ‘গুমরাহ’, ‘খিলাড়ি’— এই সিনেমাগুলোতে বেশ জনপ্রিয়তা পান তিনি। তবে দর্শকের মনে আজও তিনি অমলিন রাজশ্রীর সুপারহিট ‘হাম সাথ সাথ হ্যায়’–এ রীমা লাগুর বন্ধু ‘শান্তি’র চরিত্রে অভিনয় করে। দীর্ঘ ২৫ বছরের কেরিয়ারে ১১০টি সিনেমায় কাজ করেছেন কুনিকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ