অন্তর্বর্তী সরকারকে সব ধরনের বিতর্ক থেকে সরে আসতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারকে সব ধরনের বিতর্ক থেকে সরে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অবাধ নির্বাচন নিশ্চিত করতে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার খোলনলচে পাল্টাতে হবে। সংসদ সদস্য হওয়াকে অলাভজনক করতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের বিতর্ক থেকে বেরিয়ে আসতে হবে।

শনিবার (২৮ জুন) রাজধানীর ইস্কাটনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় পার্টির সাধারণ সম্পাদক এসব কথা বলেন বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দ্বিপক্ষীয় বৈঠকের পর আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সম্পর্কে সব বিভ্রান্তির অবসান ঘটবে আশা করি। নির্বাচনকে একধরনের রাজনৈতিক ব্যবসা ও অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যমে পরিণত করা হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে সংসদ সদস্য নির্বাচিত হওয়াকে অলাভজনক করতে হবে।

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার বিষয়ে সাইফুল হক বলেন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার আমাদের প্রধান সমুদ্রবন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। অন্তর্বর্তী সরকারের এত বড় জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত এককভাবে নেওয়ারও কোনো এখতিয়ার নেই। তিনি সরকারকে জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টিকারী তৎপরতা থেকে সরে আসতেও উদাত্ত আহ্বান জানান।

রাজনৈতিক পরিষদের সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ