অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেবে না বিএনপি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেবে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১:৩০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি। সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্তে একমত হয়েছেন নেতারা।

বৈঠক সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দেবে না দলটি।

বিএনপির নীতিনির্ধারকেরা মনে করছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়া প্রয়োজন। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রশাসনসহ আর্থিক খাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা দেশবাসীকে আশান্বিত করছে। বিএনপি এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে।

বৈঠকে স্থায়ী কমিটির নতুন দুই সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও এ জেড এম জাহিদ হোসেনকে অভিনন্দন জানানো হয়। মঙ্গলবার দুপুরে নবনিযুক্ত এই দুই সদস্যকে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ