অন্তর্বর্তী সরকারের পাশে আছে জাতিসংঘ: গোয়েন লুইস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের পাশে আছে জাতিসংঘ: গোয়েন লুইস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের উন্নয়নের স্বার্থে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘ সহযোগিতা করে যাবে বলে জানিয়েছেন এ সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

আজ শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সঙ্গে বৈঠকে সহযোগিতা অব্যহাত রাখার এ বার্তা দেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিদ্রোহ নিয়ন্ত্রণেচট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিদ্রোহ নিয়ন্ত্রণে
আধা ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমকে গোয়েন লুইস বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। একইসঙ্গে দেশের উন্নয়ন ও অর্থনৈতি বিষয়ে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে সব দল মতের মানুষের সঙ্গে কথা বলবেন তারা।

এ সময় বিএনপির প্রতিনিধি হিসেবে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

চেম্বারে ডেকে তরুণীকে ধর্ষণ আইনজীবীরচেম্বারে ডেকে তরুণীকে ধর্ষণ আইনজীবীর
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, নিরপেক্ষ নির্বাচন হবেই, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কবে নাগাদ নিরপেক্ষ নির্বাচন হবে জানতে চাইলে সাংবাদিকদের কিছুই বলেননি খসরু।

খসরু বলেন, আন্দোলনের সঙ্গে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল। বিশেষ করে জাতিসংঘের। বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে উন্নয়ন সহযোগীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকের সকলের সেই শঙ্কা কেটে গেছে। নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই। বাংলাদেশেও নেই বাইরেও নেই, এটা তো হবেই। এ জন্যই বাংলাদেশ আন্দোলন হয়েছে, রক্ত দিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ