অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে প্রমাণ করেছে তারা নিরপেক্ষ নন। তাদের নিয়োগ করা নির্বাচন কমিশনকেও নিরপেক্ষ ভূমিকায় দেখা যাচ্ছে না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ডেলিগেশন অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় পার্টির বৈঠকে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচন কমিশন অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করলেও জাতীয় পার্টিকে নির্বাচনসংক্রান্ত আলোচনার আহ্বান জানায়নি। অথচ আমরা একটি বৃহৎ দল।
এছাড়াও নির্বাচন ঘিরে সব দলের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আমরা মনে করি, সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পটোয়ারী ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) মো. মাহফুজুর রহমান।

অপরদিকে ডেলিগেশন অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ব্রাউন ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্তিয়ান রিগার, ডেপুটি হেড অব ডেলিগেশন (রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, প্রেস এবং তথ্য বিভাগ প্রধান) বাইবা জারিনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ