অপকর্মে জড়ালে দল তাঁর দায় নিবে না-ভালুকায় মুর্শেদ আলম - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপকর্মে জড়ালে দল তাঁর দায় নিবে না-ভালুকায় মুর্শেদ আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ¦ মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন,বিগত ১৭বছর ফ্যাসিষ্ট সরকারের আমলে দেশের মানুষ ভোট দিতে পারে নাই।

ভোট কেন্দ্রে গেলে ব্যালট ছিনিয়ে নেয়া হয়েছে।ফ্যাসিষ্ট সরকার উন্নয়নের কথা বলে জনগনের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে।ছাত্র জনতার সংগ্রামে ফ্যাসিষ্ট সরকারের প্রধান মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।তিনি বলেন ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত আকাংখা ও প্রত্যাশাকে আমরা মুল্যায়ন করব তাদের রক্ত বৃথা হতে দেবনা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র মেরামতে তাঁর রুপরেখা ঘোষনা করেছেন ৩১দফা কর্মসুচী দিয়েছেন।বিএনপি ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে জনগনের ইচ্ছা ও স্বপ্নকে মুল্যায়িত করতে চায়।আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যাবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ কওে যাচ্ছি।যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না।সবাই সমান থাকবে।বিএনপির যে সকল নেতা কর্মীরা বেপরোয়া তাদের বিরুদ্ধে আপাদত সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হচ্ছে। সরকার গঠন করার সুযোগ পেলে বেপরোয়া নেতা-কর্মীদের আইনের হাতে সোপর্দ করা হবে।সে যতো বড় নেতাই হোক।

মুর্শেদ আলম শনিবার বিকেলে ভালুকা সরকারী কলেজ মাঠে তাঁর ব্যাক্তিগত উদ্যোগে ভালুকা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের জনসাধারনের মাঝে উপহার সামগ্রী হিসেবে শাড়ি লুঙ্গি বিতরনকালে এক জনসমাবেশে এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ¦ হাতেম খান,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু,যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন,যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী কমান্ডার,যুগ্ম আহ্বায়ক খালেদা নার্গিস,যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরকার,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির রায়হান,যুগ্ম আহ্বায়ক আবু তাহের ফকির প্রমুখ।

এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কয়েক হাজার নারী পুরুষের হাতে উপহার সামগ্রী হিসেবে শাড়ী,লুঙ্গি তুলে দেয়া হয়। সকাল থেকে পৌর সভার দু’টি ভ্যানুতে জনসাধারনকে জমায়েত করে এ সকল উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মুর্শেদ আলম বলেন যারা বিএনপির পরিচয়ে চাঁদাবাজি,ঘরবাড়ী দখলসহ অপরাধমুলক কর্মকান্ডে লিপ্ত হবে তাদেরকে চিহ্নিত করতে হবে।মানুষ যেন এ স্বাধিনতার সুফল ভোগ করতে পারে সেই ব্যাবস্থা করতে হবে।আগেও যা ছিল এখনো তা এই বক্তব্য থেকে জনগনকে আচরন দিয়ে বের করে আনতে হবে। তিনি বলেন,চাঁদাবাজ,জমি দখলকারী,ভুমি দস্যুদের ঠাঁই বিএনপিতে হবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। অতএব সবাই সাবধান। কেউ অপকর্মে জড়ালে দল তার দায় নিবে না। তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ