অবরোধের দ্বিতীয় দিনে বিজয়নগরে কৃষক দলের মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ২:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ২:০২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি ঘোষিত ৩ দিন ব্যাপি অবরোধের দ্বিতীয় দিনে বুধবার (১ নভেম্বর) রাজধানীর বিজয় নগর- পল্টন রোডে অবরোধের সমর্থনে মিছিল করে কৃষকদল।
এসময় উপস্থিত ছিলেন কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা অবরোধের সমর্থনে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মত দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।
ভোর হতেই সারা দেশে শুরু হয়েছে এই অবরোধ।
জনতার আওয়াজ/আ আ