অবরোধের সমর্থনে বিক্ষোভ ঢাবি ছাত্রদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে বিক্ষোভ ঢাবি ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ

 

ঢাবি প্রতিবেদক

বিএনপির ডাকা চতুর্থ ধাপের অবরোধের প্রথম দিনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার সকাল ৭টায় কাটাবন ঢাল এলাকায় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিল করেন তারা।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম তারিক, নাহিদুজ্জামান শিপন, গণেশ চন্দ্র রায়, সোহেল রানা, আব্দুল হান্নান তালুকদার, মাসুম বিল্লাহ, আব্দুর রহিম রনিসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মিছিল শেষে খোরশেদ আলম সোহেল বলেন, গণমানুষের ভোটের অধিকার আদায়ে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ বাঁচানোর চতুর্থ ধাপের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির প্রথম দিনে সকালে কাঁটাবন থেকে নীলক্ষেত রাস্তা অবরোধ করে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করি আমরা। ইনশাআল্লাহ, আমরা দাবি আদায়ে সফল হবো।

সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ বলেন, আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সর্বাত্মক লড়াই চলবে। ইনশাআল্লাহ গণতন্ত্রের বিজয় হবে, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ