অবরোধের সমর্থনে যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ঘোষিত ৭ম দফা অবরোধের ২য় দিনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (২৭ নভেম্বর) অবরোধের সমর্থনে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা ও,বি আজাদ চৌধুরী নাহিদের নেতৃত্ব ওয়ারী ও গেন্ডারিয়া যুবদলের বিক্ষোভ মিছিল যাত্রাবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়।

এসময় যুবদলের ওয়ারী ও গেন্ডারিয়া থানার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু), পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে দেশব্যাপী দু’দফা হরতাল ও ছয় দফা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনাদলগুলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ