অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
যুগপৎভাবে বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের সমর্থনে বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
মিছিলটি বিজয়নগর আলরাজি ভবনের সামনে থেকে শুরু হয়। পরে পল্টন মোড় ঘুরে নাইটেঙ্গেল মোড় হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর নেতৃত্বে মিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামুল বশির, যুগ্মমহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ প্রমুখ।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী বলেন, দেশবাসীর প্রতি আহ্বান আসুন আমরা একসাথে সমবেত হয়ে একটা দুর্ভেদ্য উত্তাল আন্দোলন গড়ে তুলি। আওয়ামী লীগের এই কর্তৃত্ববাদী, লুটেরা সরকারকে সরিয়ে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। কোনো আপস নয়, ফয়সালা হবে রাজপথে।
জনতার আওয়াজ/আ আ