অবরোধের সমর্থনে হাইকোর্ট থেকে শাহবাগে ছাত্রদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে হাইকোর্ট থেকে শাহবাগে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৬, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৬, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনে হাইকোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শাহবাগ পর্যন্ত মিছিল ও অবরোধ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৬ নভেম্বর) বেলা ১টা ৫০ মিনিটে অবরোধের সমর্থনে মিছিল ও রাস্তা অবরোধ করেন তারা। মিছিল শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এমএম মুসা, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, যুগ্ম সম্পাদক মনজুর আলম রিয়াদ, যুগ্ম সম্পাদক হাসিবুল ইসলাম সজীব, যুগ্ম সম্পাদক রেহানা আক্তার শিরিন সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, আহি আহম্মেদ জুবায়ের, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক হানিফ আলী, সহ-ছাত্রী সম্পাদক জান্নাতুল ফেরদৌস নাসরিন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুব শেখ, সদস্য শাহেদ আলম, সদস্য মো. মোবারক হোসেন, সাবেক সদস্য মোল্লা মোহাম্মদ জামাল ছাত্রদল নেতা মোহাম্মদ সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, শহীদুল্লাহ হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুরুল হক নূর, সূর্যসেন হলের যুগ্ম সম্পাদক তানভীর হাসান, এ এফ রহমান হলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান সেজান, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, মেহেদী হাসান, এস এম হলের যুগ্ম সম্পাদক রেদওয়ান মাহদী জয়, বিজয় একাত্তর হলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন, রাহাত হোসেন, বাংলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি এস এম নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক রিমু হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান চয়ন, ছাত্রনেতা ফরহাদ হোসেন, তেঁজগাঁও কলেজের ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সহ-সাধারণ নাজিমুদ্দিন, সহ সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা শামিম আহম্মেদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি রাশেদুজ্জামান তুফান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেত্রী উর্মি আক্তার ভূঁইয়া ভূইয়া, হাতিরঝিল থানার সদস্য সচিব মেহেদী হাসান মীম, ছাত্রনেতা আনোয়ার হাসান বাবু, মহানগর পূর্ব ছাত্রদলের নবাব রাব্বি-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মহানগরের প্রায় দুই শতাধিক নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ