অবরোধে সিলেটে গাড়িতে আগুন, ভাঙচুর - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধে সিলেটে গাড়িতে আগুন, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ

 

সিলেট থেকে

দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে খাদ্য সামগ্রী বোঝাই একটি পিকআপে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন-খালের মুখের জলকরকান্দি এলাকায় সকাল ৯ টার দিকে ছাত্রদলের কর্মীরা সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কে অবস্থান নেয়। এ সময় তারা রাস্তায় গাছ ফেলে অবরোধ দেয়।
এক পর্যায়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া দিলে তারা চলে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।
সকাল ১০টার দিকে যুবদল কর্মীরা নগরীর শাহজালাল ব্রিজ এলাকায় হঠাৎ অবরোধ করে। এ সময় সড়কে চলাচলকারী ২-৩টি ট্রাক ভাঙচুর করে। সকাল ৭ টার দিকে শহরতলীর লালাবাজারে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল ও স্থানীয় বিএনপি’র কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। রাস্তায় ইট ফেলে তারা অবরোধ করে। পরে পুলিশ গেলে নেতাকর্মীরা চলে যায়।
দুপুরে নগরের জিন্দাবাজার এলাকায় বিক্ষোভ করেছে যুবদল কর্মীরা।

এদিকে-সিলেটের মহাসড়ক সহ নগরের প্রবেশমুখে পুলিশের পাশাপাশি বিজিবিও অবস্থান নিয়েছে। বিভিন্ন জায়গায় বিজিবিকে টহলে দেখা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ