অবরোধ সফলে কমলাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ সফলে কমলাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল বাতিল এবং ৮ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীর কমলাপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (২৯ নভেম্বর) মিছিলটি কমলাপুর এলাকায় অনুষ্ঠিত হয়।

এ সময় তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের সহ-সভাপতি মহসীন মোল্লা, যুগ্ম-সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, জিয়াউর রহমান জিয়া, শাহআলম চৌধুরী, বিল্লাল হোসেন তারেক, আবদুল জব্বার খাঁন, সহ-সাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল ইসলাম খান সাইফুল, সহ-ক্রীড়া সম্পাদক আমানউল্ল্যাহ বিপুল, সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুম্মন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে.এস.এম. মুসাব্বির সাফি, সহ-প্রশিক্ষণ সম্পাদক আরাফাত বিল্লাহ খান, সদস্য মিজানুর রহমান সুমন, হাবিবুর রহমান হাবিব, মোরশেদ আলম, কাওসার সরকার মামুন, হেদায়েত হোসেন ভূঁইয়া এবং যুবদল নেতা সাইফুল বাছির সোহেল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ