অবরোধ সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ

 

জবি প্রতিবেদক

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে সারাদেশে বিএনপির তৃতীয় দফার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার সকাল ৮টার দিকে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ নাম্বার গেট (ব্যাংকের গেট) থেকে শুরু করে পাটুয়াটুলি ঘুরে ইসলামপুরে গিয়ে শেষ হয়।

জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি আর মিথ্যা মামলা হামলায় সমগ্র দেশ বিপর্যস্ত এবং কারাগারে পরিণত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র মেরামত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদের অবরোধ সফল করবে ছাত্রদল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ