অবরোধ সমর্থনে ঢাবির চারুকলার গেটে ছাত্রদলের ব্যানার, সরাল ছাত্রলীগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ সমর্থনে ঢাবির চারুকলার গেটে ছাত্রদলের ব্যানার, সরাল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৩:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৩:০১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

অবরোধ সমর্থনে চারুকলা অনুষদের ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (৪ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে খবর পেয়ে ঢাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্ত কর্মীদের নিয়ে ওই ব্যানার অপসারণ করেছে।

এর আগে রাত সোয়া ১২টার দিকে বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে প্রথম প্রহরে ঢাবির চারুকলা অনুষদের ফটকে তালা ও ব্যানার টাঙিয়ে দেয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রাতেই বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসম্বলিত ওই ব্যানারে লেখা ছিল, ‘অবরোধ, অবরোধ, অবরোধ। রাষ্ট্র মেরামতের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ