অবশেষে দেশে ফিরে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবশেষে দেশে ফিরে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৮, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৮, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল। সেখানেই আটকে পড়েছিলেন নুসরাত ভারুচা। শেষ, শনিবার (৭ তারিখ) যোগাযোগ করা গিয়েছিল। তারপর থেকে যোগাযোগ ব্য়বস্থাও বিচ্ছিন্ন হয়ে যায়। ঝক্কি সামলে রবিবার দুপুরে অবশেষে দেশে ফিরলেন নুসরাত ভারুচা।

রবিবার (৮ অক্টোবর) শেষমেশ মুম্বাই বিমান বন্দরে অবতরণ করলেন নুসরাত ভারুচা। অভিনেত্রীর টিমের তরফে ইতিমধ্যেই সেই খবর নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে যোগাযোগ পরিষেবাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রবিবার সকালে ফেরে মোবাইল নেটওয়ার্ক। তারপরই আর বিন্দুমাত্র দেরি করেননি নুসরাত। এদিনই তড়িঘড়ি ইজরায়েল বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হন। টিমের তরফে জানানো হয়েছে, অভিনেত্রী সুরক্ষিত রয়েছেন। তবে দেশে ফিরেই কান্নায় ভেঙে পড়লেন নুসরাত।

প্রসঙ্গত, সংবাদমাধ্যমকে অভিনেত্রীর টিমের এক সদস্য জানিয়েছেন, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে নুসরাত সেখানে গিয়েছিলেন। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তাঁর সঙ্গে শেষবার কথা বলা সম্ভব হয়েছিল। তার পর থেকেই আর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সেই সময় নুসরাত জানিয়েছিলেন, তিনি কোনও বেসমেন্টে রয়েছেন। আর সুরক্ষিত রয়েছেন। কিন্তু, অভিনেত্রীর অনুরাগীরা উদ্বিগ্ন।

প্রসঙ্গত, ইজরায়েল ও প্যালেস্টাইনের দ্বন্দ্ব নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আরবভূমির বুকে তৈরি ইহুদি দেশটিকে জন্মলগ্ন থেকেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে পড়শি মুসলিম দেশগুলোর। এপর্যন্ত একাধিক যুদ্ধও হয়েছে দুপক্ষের মধ্যে। ফের নতুন করে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। শনিবার প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী ইজরায়েলকে লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে! মৃত বহু। আহত পাঁচশোর উপরে। এমন পরিস্থিতিতে নুসরাত ভারুচাকে সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল। রবিবার দুপুরে শেষমেশ দেশে পা রাখেন বলিউড অভিনেত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ