অবশেষে বুধবারই শপথ নেওয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টির - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবশেষে বুধবারই শপথ নেওয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচনে জয় পাওয়া জাতীয় পার্টির (জাপা) ১১ জন সংসদ সদস্য আগামীকাল বুধবার শপথ নেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জাপা বিটের সাংবাদিকদের ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল (বুধবার) শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। পূর্ব ঘোষিত ১১ জানুয়ারির সভা বাতিল করা হয়েছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় মাহমুদ আলম ঢাকা পোস্টকে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্দেশনায় এ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে, আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির কয়েকজন নেতা জানিয়েছিলেন, বুধবার তারা শপথ নেবেন না। তখন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছিলেন, তিনি এলাকায় আছেন। ঢাকায় গেলে বলতে পারবেন কী সিদ্ধান্ত নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ