অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩১, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩১, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ

 

জামায়াত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন, বর্তমান সরকারকে পদত্যাগ করে অবশ্যই কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে।

বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি বার্ষিক উদ্বোধনী অধিবেশনের সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জামায়াত নেতা বলেন, ৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেয়ারটেকার সরকার গঠনে সমর্থন দিয়েছিলেন। বর্তমান সরকার তৎকালীন সরকারের বিরোধিতা করে তত্বাবধায়ক সরকার দাবি আদায় করে নির্বাচন করেছিল।

তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার একবারের বেশি ক্ষমতা থাকতে পারবে না ভেবে, জোর করে, ক্ষমতায় থাকার উদ্দেশ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করেছে।

তিনি বলেন, বর্তমান আন্দোলন-সংগ্রামে এটাই প্রতিফলিত হয়েছে যে, বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে অবশ্যই নির্বাচন দিতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন এই সরকার হাত থেকে দেশকে মুক্ত করতে, দেশকে রক্ষা করতে সমবেতভাবে আমরা আন্দোলন করি।

ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, সাংবাদিক নেতা আব্দুল হাই শিকদার, শাহ নেওয়াজ আলী, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, এম এ আব্দুলাহ, শহিদুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকদের এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্যদের সম্মাননা প্রদান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ