অবসরে দুই অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই সরকারি কর্মকর্তা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবসরে দুই অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই সরকারি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ

 

আজ মঙ্গলবার পৃথকভাবে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তাদের মধ্যে একজন মঙ্গলবার অবসরে গেছেন, আরেকজন ৯ অক্টোবর অবসরে গেলেও আজ প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ২৫-১০-২০২২ তারিখ হতে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. রেজাউল করিমকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৯-১০-২০২২ তারিখ হতে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ