অবস্থান কর্মসূচি : ঢাকার যেসব পয়েন্টে অবস্থান নেবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবস্থান কর্মসূচি : ঢাকার যেসব পয়েন্টে অবস্থান নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

শনিবার ঢাকার প্রবেশমুখের চারটি পয়েন্টে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নেতাকর্মীরা গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট, শনিরআখড়া ও মুক্তি সড়ক পয়েন্টে অবস্থান নেবে বলে তিনি জানান।

শুক্রবার (২৮ জুলাই) রাতে মহাসমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের সিনিয়র মহাসচিব।

তিনি আরও বলেন, গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট, শনিরআখড়া ও মুক্তি সড়ক- এই চারটি পয়েন্টে আমাদের নেতাকর্মীরা অবস্থান নেবে। ঢাকাবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করুন।

রুহুল কবির রিজভী বলেন, ‘পুলিশ ও আওয়ামী লীগ মহাসমাবেশকে কেন্দ্র করে গত দুই দিনে মহাতাণ্ডব শুরু করে। ঢাকার প্রবেশমুখে নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, পথে পথে তল্লাশি করেছে, গ্রেপ্তারের এক মহাহিড়িক শুরু করেছে। গড়ি থেকে নামিয়ে দেওয়া, পকেট তল্লাশি করা, মোবাইল তল্লাশি করা ও মোবাইল চেক করেও মানুষের স্রোত তারা বন্ধ করতে পারেনি।’

এর আগে বিকেলে ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন কর্মসূচি অনুযায়ী, শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই মহাসমাবেশ পরিবর্তনের মাইলফলক। এখন বক্তব্য দেওয়ার সময় নেই, মাঠে আছি। এখন একটাই লক্ষ্য গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে হবে।’

তিনি বলেন, ‘ভোটাধিকার হরণকারী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন ও ইসি পুনর্গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ