অবাধ-নিরপেক্ষ নির্বাচন আদায়ে আমাদের কাজ করে যেতে হবে : নয়ন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবাধ-নিরপেক্ষ নির্বাচন আদায়ে আমাদের কাজ করে যেতে হবে : নয়ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ১:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ১:৪৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, দলের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে আমাদের কাজ করে যেতে হবে। এ সময় আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামেও অতীতের মতো সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (২৪ মে) বিকেলে বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে নয়ন এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণ ও গণতন্ত্রকে সুরক্ষা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই একটি কার্যকর, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। আপনারা যদি বিএনপিকে ভালোবাসেন, তবে খেটে খাওয়া সাধারণ মানুষের দোরগোড়ায় যান। তাদেরকে ৩১ দফার সুফল বুঝিয়ে বলুন। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই কর্মসূচি কতটা গুরুত্বপূর্ণ, সেটা সবাইকে জানাতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচি নিয়ে যারা গুজব ছড়াচ্ছেন কিংবা দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। খেটে খাওয়া কৃষকদের তিন ফসলি জমির মাটি যারা জোরপূর্বক কেটে বাণিজ্য করছেন, তারা সাবধান হয়ে যান। তা না হলে পরিণতি ভালো হবে না।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তরুণদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান নুরুল ইসলাম নয়ন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ