অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ২০টি পরিপত্র জারি করা হবে: ইসি মাছউদ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৮, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ২০টি পরিপত্র জারি করা হবে: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই একটি সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রায় ২০টি পরিপত্র জারি করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।

তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া রেকর্ডকৃত ভাষণে তফসিল ঘোষণা করবেন। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

ইসি মাছউদ বলেন, ‘তফসিল ঘোষণার পরই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিপত্র জারি হবে। প্রথম পরিপত্রে বলা থাকবে, কমিশনের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করার নির্দেশনা।’

এছাড়া পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা রক্ষা, জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইতোমধ্যে লাগানো পোস্টার-ব্যানার অপসারণ ও নির্বাচনি আচরণবিধি প্রতিপালনসহ অন্যান্য বিষয়ে পরিপত্র জারি হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা আরও বলেন, তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রজ্ঞাপন জারি হবে। এরপর রিটার্নিং অফিসার (আরও) ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

এর পরে নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হবে, যার মধ্যে রয়েছে- আইনশৃঙ্খলা সমন্বয় সেল, ভিজিলেন্স অবজারভেশন টিম, জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সেল ও সরকারি কর্মকর্তা-কর্মচারী বদলি নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনা।

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দল ও প্রার্থীদেরকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হবে।

অননুমোদিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্যও তাৎক্ষণিকভাবে নির্দেশনা জারি করবে ইসি। -বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ