অবাধ-সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত রাজনৈতিক সদিচ্ছা: বদিউল আলম - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবাধ-সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত রাজনৈতিক সদিচ্ছা: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কিছু সংস্কার জরুরি। তবে এসব সংস্কারের পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোরে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, ছাত্র ও শিক্ষকদের রাজনীতিতে জড়িয়ে পড়ার ফলে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়ছে। স্বৈরাচারী শাসনের পথ রুদ্ধ করতে হলে ছাত্রদের ছাত্র এবং শিক্ষকদের শিক্ষক হিসেবেই থাকতে হবে।

তিনি আরও বলেন, লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির কারণে দেশকে মাশুল দিতে হচ্ছে। রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা চায়, তবে এই ধরনের রাজনীতি বন্ধে তাদের সদিচ্ছা থাকতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ