অবৈধ জুস তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা
জরিমানা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ২, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ২, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি অবৈধ ও ভেজাল জুস তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-১১ । রোববার (২ মার্চ) দুপুরে উপজেলার ব্রাক্ষন্দী পুর্বপাড়া এলাকায় মঞ্জুর ফুড প্রডাক্টে এ অভিযান চালানো হয়। এসময় ১ লাখ টাকা জরিমানা ও প্রায় ২৬ হাজার লিটার জুস ঘটনাস্থলে ধংস করা হয়।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান ও র্যাব-১১’র সিপিসি-১’র এএসপি মো: খলিলুর রহমান। এ সময় ক্যাব, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন রবিন উপস্থিত ছিলেন।
মো: সেলিমুজ্জামান জানান, অবৈধ প্রক্রিয়ায় জুস তৈরি এবং বিএসটাইয়ের অনুমোদন না নিয়ে বিএসটি আই এর লগো ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এবং প্রায় ২৬ হাজার লিটার জুস ধংস করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
জনতার আওয়াজ/আ আ