অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ—নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে খুলনার নিউমার্কেট বায়তুন নূর চত্বরে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘দেশ আজ চরম সংকট মুহুর্তের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এই আওয়ামী অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেকে দিচ্ছে। তারা খুন গুম পেশী শক্তি ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এদেশের সাধারন জনতা আজ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, চারিদিকে চলছে হাহাকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনহীন প্রতিটা পন্যের মূল্য আকাশছোয়া, শ্রমজীবি মানুষের ঘরে খাবারের অভাব। আর অপর দিকে সরকারের মন্ত্রীবর্গ—নেতাদের অবৈধ সম্পদ বেড়েই চলেছে। আজ মানুষ খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত।’
সমাবেশে বক্তারা বলেন, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য প্রয়োজন আরও একটি সংগ্রাম, প্রয়োজন একটি চুড়ান্ত বিপ্লবের। যেই বিপ্লবের মাধ্যমে এদেশের প্রতিটা নাগরিক ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার। দেশের জনগনের অধিকার আদায়ের লক্ষে পীর সাহেব চরমোনাই এর ডাকে এদেশের মানুষকে সাথে নিয়ে এই স্বৈরাচার সরকারের পতনের জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তারা বলেন ‘দেশকে এই আওয়ামী অবৈধ সরকারের হাত থেকে দখলমুক্ত করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য পীর সাহেব চরমোনাই এর লক্ষ লক্ষ কর্মীবাহিনী প্রস্তুত।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নিউমার্কেট বায়তুন নুর, সেভ অ্যান্ড সেভ এর সামনে থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
জনতার আওয়াজ/আ আ