অভিযানে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু, পুলিশের দাবি হার্টঅ্যাটাক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অভিযানে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু, পুলিশের দাবি হার্টঅ্যাটাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ

 

বরিশাল নগরীতে মাদক বিক্রেতার বাসায় তল্লাশি অভিযানে সাক্ষী হিসেবে নেওয়া আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, তিনি হার্টঅ্যাটাকে মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

মৃত খলিল খান (৪৫) নগরীর পশ্চিম কাউনিয়া খানবাড়ির বাসিন্দা মোকসেদ আলী খানের ছেলে। তিনি নগরীর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

কাউনিয়া থানার এসআই সাইদুল হক জানান, আমিনবাড়ি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা পংকজের বাসায় অভিযানে যান তারা। পংকজের ঘর তল্লাশি করা হবে। এ জন্য একজন স্থানীয় সাক্ষীর প্রয়োজন হয়। তখন স্থানীয় বাসিন্দা হিসেবে খলিল খানকে নিয়ে পংকজের বাসায় যান। তল্লাশি শুরু করার সময় বুকে ব্যথা ওঠে খলিলের। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাতে এসআই সাইদুল বলেন, খলিল খান হার্টের রোগী। দুবার তিনি হার্টঅ্যাটাক করেছেন। কয়েক দিন আগে ঢাকা থেকে চিকিৎসা করে ফিরেছেন। হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তাই পরিবার রাত ১০টার দিকে লাশ নিয়ে গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ