অর্থনীতির সবখানেই জিয়াউর রহমানের স্পর্শ রয়েছে : রিজভী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অর্থনীতির সবখানেই জিয়াউর রহমানের স্পর্শ রয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের হাত ধরে টেক্সটাইল সেক্টর ও গার্মেন্টস এ দেশে স্থাপিত হয়েছে। বাংলাদেশের অর্থনীতির যেদিকেই যাবেন সেদিকেই জিয়াউর রহমানের স্পর্শ রয়েছে।

সোমবার এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রাজধানীর রমনাস্থ আইইবি সদর দফতর রমনা ঢাকার সেমিনার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, বাংলাদেশে যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখনই জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং দুর্ভিক্ষ থেকে এদেশের মানুষকে রক্ষা করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। তার মাথার মধ্যে ছিল কোন কোন সেক্টরে কাজ করলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি শিল্প খাতগুলোকে চিহ্নিত করেছিলেন।

আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরো অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, এ্যাবের সদস্য সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, প্রকৌশলী মো: সাঈদুর রহমান, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী জুলহাজ উদ্দিন, আইটিটি’র আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারস ফোরামের সভাপতি এটিএম সামসু উদ্দিন খান, আইইবির ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) এটিএম তানভির-উল হাসান তমাল, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী নুর আমিন লালন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারস ফোরামের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী একেএম মহসিন আহমেদ, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার প্রকৌশলী সুমায়েল মোহাম্মদ মল্লিক, ইফতার আয়োজক কমিটির সদস্য সচিব প্রকৌশলী আবু হোসেন হিটলু, প্রকৌশলী সাজেদুর হক শালুক, আইটিইটির সদস্য সচিব প্রকৌশল এনায়েত হোসেন, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসনে আরা বেগমসহ অনেক স্বনামধন্য প্রকৌশলী নেতৃবৃন্দ।

বিএনপি ক্ষমতায় গেলে টেক্সটাইল খাতকে গুরুত্ব দেয়া হবে বলে জানান রিজভী। তিনি জানান, এ বিষয়ে আরো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। যাতে ছেলে-মেয়েরা পড়ালেখা করতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে রিজভী আরো বলেন, টেক্সটাইল সেক্টর হলো জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ