অশুভ উদ্দেশ্যে বিএনপি নেতা রাব্বিকে তুলে নেওয়া হয়েছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অশুভ উদ্দেশ্যে বিএনপি নেতা রাব্বিকে তুলে নেওয়া হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ১:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ১:০৯ পূর্বাহ্ণ

 

কাফরুল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নং ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি আজ সোমবার দুপুর ১২ টায় মিরপুর ১১ নম্বরের ইসলামী হাসপাতালে তার অসুস্থ মাকে ভর্তি করাতে গেলে হাসপাতালের সামনে থেকে সাদা পোশাকধারি আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত তার কোনো হদিস দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই ধরণের ভয়াবহ অমানবিক কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আওয়ামী লীগ জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকান্ড পরিচালিত করছে। আমরা আশঙ্কা করছি অশুভ উদ্দেশ্যে রাব্বিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

রিজভী বলেন, নিশিরাতের নির্বাচনের পরও সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে। তাই গুম, গ্রেফতার, মিথ্যা মামলা, বিচার বহির্ভূত হত্যা ও গ্রেফতারের পর অস্বীকার করার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে। বিরোধী দলশুন্য না করলে নব্য বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করা যাবে না। সেজন্য বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে।

তিনি আরও বলেন, কাফরুল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাব্বিকে তুলে নিয়ে যাওয়া অশুভ উদ্দেশ্যপ্রণোদিত ও বিপজ্জনক কোনো কিছু ঘটারই ইঙ্গিতবাহী। বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুঃশ্চিন্তাগ্রস্ত, জনগণ অশান্তি ও গভীর শংকার মধ্যে দিন যাপন করছে। হাবিবুর রহমান রাব্বি নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার জন্য আহবান জানাচ্ছি। কারণ তাকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং তাদেরকেই হাবিবুর রহমান রাবিকে ফেরত দিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ