‘অসময়’র ট্রেলারে যে আভাস মিললো - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘অসময়’র ট্রেলারে যে আভাস মিললো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

আগামী ১৮ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’। গতকাল (৯ জানুয়ারি) প্রকাশ্যে এসেছে ফিল্মটির ট্রেলার। প্রায় আড়াই মিনিটের এই ট্রেলারে দেখা যায়, অভিনেত্রী তাসনিয়া ফারিণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সে এক অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে পড়ে এবং তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।

এ ছাড়াও ট্রেলারে বিভিন্ন চরিত্রে দেখা গেছে অভিনেতা তারিক আনাম খান, মনিরা মিঠু, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, ইন্তেখাব দিনার, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, জিয়াউল হক পলাশসহ আরো অনেককে।

‘অসময়’-এর গল্প সম্পর্কে নির্মাতা বলেন, ‘অসময়’ এই সময়ের গল্প। আমরা যেটা না, কিন্তু সেটা দেখানোতেই যেন বেশি পটু! বর্তমান সমাজের শো-অফের কিছু গল্প, দিক আমরা এতে দেখাব।

‘অসময়’ নিয়ে অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘অসময়’ ওয়েব ফিল্ম বাস্তবতা ও সময়ের মিশ্রণে একটি গল্প।এটি দর্শকের খুব ভালো লাগবে।

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, তিনি নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ।

গেল বছরে ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ও বেশ জনপ্রিয়তা পায়। এবার অমির ‘অসময়’ দেখার অপেক্ষায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ