অসহযোগ আন্দোলনের পক্ষে ভোলায় বিএনপির লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসহযোগ আন্দোলনের পক্ষে ভোলায় বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ডামি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতা-কর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলার ইলিশা ও ল²ীপুর মহাসড়কে জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, যুগ্ম আহŸায়ক বশির হাওলাদার, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা কৃষক দলের সাবেক সভাপতি লোকমান গোলদার, ভোলা জেলা যুবদলের নেতা ওমর ফারুক, ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন বলেন, স্বাধীনতার ৫২ বছর পরেও আমাদের ভোটাধিকার নেই, দ্রব্যম‚ল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সরকারি পৃষ্ঠপোষকতায় কোটি কোটি টাকা পাচার, অর্থনীতির ভঙ্গগুর অবস্থায় ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দেশের এমন করুণ অবস্থায় সরকারের একতরফা তামাশার ডামি নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ